প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ আর সংঘাত একসঙ্গে হতে পারে না। সংঘাত এড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা জানালেই সংলাপ শুরু হয়ে যাবে। সংলাপের পথ এখনো খোলা রয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণকে জিমিঞ্চ করে যে সহিংস রাজনীতি, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আজকের ক্ষমতার খেলা দিনে দিনে দৈত্যকার হয়ে উঠেছে। তিন দিনের হরতালে ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। সামনে অবরোধ, হরতালসহ কত কিছু রয়েছে, আরও কতজনের প্রাণ প্রদীপ নিভে যাবে। তবে আমি এখনও আশাবাদী।