প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি সংলাপের বিরুদ্ধে নয়, পক্ষে। কিন্তু তার আগে সংলাপের পরিবেশ সৃষ্টি এবং সংলাপের বিষয়বস্তু স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘বিয়ে খেতে যাব, তার জন্য পরিবেশ থাকতে হবে। আমরা সেজেগুজে বিয়ে খেতে যাব, আর পথে-ঘাটে চোর-ডাকাত সব ছিনিয়ে নেবে—এ রকম হলে হবে না।’
গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান এ কথা বলেন।