সংলাপের মাধ্যমেই রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী বছর বাংলাদেশে (সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে বড় দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমেই সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করা সম্ভব। গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী চত্বর পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া চলছে। মার্কিন যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ তিনবার বাংলাদেশ সফর করেছেন। তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও সরকারকে কিছু পরামর্শ দিয়ে গেছেন, যা বিচারকে সুন্দর সমাধানের দিকে নিয়ে যাবে। এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় স্ত্রী, মেয়ে, জামাতাসহ সপরিবারে কুমুদিনী চত্বরে পৌঁছলে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি তাঁদের স্বাগত জানান। সেখান থেকে তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের শারীরিক কসরত উপভোগ শেষে ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের চোখে সোনার বাংলাদেশ দেখা যায়। তোমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।’