সংলাপের সুযোগ আছে: দীপু মনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সংবিধানের আওতায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান দুই দলের মধ্যে সংলাপের সুযোগ আছে। জনগণের স্বার্থে সে সুযোগ সবারই গ্রহণ করা উচিত। তিনি গতকাল রোববার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গত পাঁচ বছরে দেশে ছয় হাজার নির্বাচনে ৬৪ হাজার ব্যক্তি নির্বাচিত হয়েছেন। প্রতিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী। আর কমিশন সেটি প্রমাণ দিয়েছে প্রতিটি নির্বাচনে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সংবিধানের আয়তায় সে নির্বাচনে সবাই অংশগ্রহণ করে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখব।’