সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) এ বি এম আবদুল হান্নান জানিয়েছেন, গত শুক্রবার প্রথম আলোতে ‘জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ইনস্টিটিউট: অবেদনবিদ ও নার্স-সংকট’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্য সঠিকভাবে উদ্ধৃত হয়নি। তিনি বলেছেন, অবেদনবিদ প্রসঙ্গে তাঁর বক্তব্য হলো, ‘দেশে প্রয়োজনের তুলনায় অবেদনবিদের সংখ্যা কিছু কম। সরকার ঘাটতি পূরণের চেষ্টা করছে। অনেক দূর এগিয়েও গেছে।’