সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর পাতায় ১২ সেপ্টেম্বর ‘সিলেটে আজ’ শীর্ষক অংশে বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও গান নিয়ে ছন্দনৃত্যালয়ের নৃত্যনাট্য পরিবেশনার তথ্যে ভুলবশত এটির রচয়িতা হিসেবে নিরঞ্জন দের নাম মুদ্রিত হয়েছে। প্রকৃতপক্ষে নৃত্যনাট্যটির রচয়িতা বিপুল শর্মা। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স.