সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় গতকাল রোববার প্রকাশিত একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গোলাম আযমের জানাজার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বের করা সম্মিলিত ইসলামী জোটের বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। আসলে মিছিলটি বের করেছিল জাতীয় গণতান্ত্রিক লীগ, কাজী আরেফ ফাউন্ডেশন ও বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামসহ অন্যান্য সংগঠন। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখিত।