সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গতকাল রোববার পুরাকীর্তির ঐতিহ্য ধরে রাখতে মৃৎশিল্পীদের প্রশিক্ষণ বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। ছবির ক্যাপশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সঠিক তথ্যটি হচ্ছে, বাংলাদেশ পর্যটন করপোরেশন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঐতিহ্য অন্বেষণ নামের একটি সংগঠন এর আয়োজন করেছে। ১৫ দিনের এই প্রশিক্ষণে আটজন মৃৎশিল্পী অংশ নিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স.