সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ৩-এর পাতায় প্রকাশিত ‘৮৯তম জন্মদিনে নূরজাহান বেগম...’ শীর্ষক প্রতিবেদনে ভুলক্রমে ‘নূরজাহান বেগম ১৯৪৭ সালে নারীদের লেখা ও ছবি নিয়ে প্রকাশিত নারীবিষয়ক বেগম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এখনো তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন’ ছাপা হয়েছে। মূলত নূরজাহান বেগম ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণের চার মাস পর বেগম পত্রিকার সম্পাদক পদে বৃত হন এবং এখনো তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা. স