সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোর পৃষ্ঠা-৪-এ ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, গত ৯ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন শিক্ষা ক্যাডারের সদস্য মোনতাজ উদ্দিন। একপর্যায়ে মুঠোফোনে কথা বলতে বলতে তিনি কেন্দ্রে প্রবেশ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম খেপে যান। প্রকৃতপক্ষে এটা হবে—মুঠোফোনে কথা বলতে বলতে কেন্দ্রে ঢুকছিলেন আশ্রাফুল ইসলাম। মোনতাজ উদ্দিন তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে আশ্রাফুল খেপে যান। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স