সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৯ জুন প্রথম আলোতে ‘এক বছরে ৫০ লাখ টাকার তেল পোড়ালেন সাত হুইপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অসাবধানতাবশত কয়েকটি তথ্য ভুল ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।
চার মাসে হুইপ মাহবুব আরা বেগম যে পরিমাণ জ্বালানি খরচ করেছেন, তাতে তাঁর গাড়িটি ১২ হাজার কিলোমিটার চলার কথা। কিন্তু ছাপা হয়েছে ৭৩ হাজার ৭৬০ কিলোমিটার। একইভাবে হুইপ ইকবালুর রহিমের গাড়ি ২৫ হাজার কিলোমিটার, শহীদুজ্জামান সরকারের গাড়ি ৩৩ হাজার কিলোমিটার এবং শাহাব উদ্দিনের গাড়ি ২৩ হাজার কিলোমিটার বা তার কিছু বেশি পথ চলা কথা। প্রতিবেদনে এই তিনটি সংখ্যাও ভুল ছাপা হয়েছিল। প্রতি লিটার জ্বালানিতে চার কিলোমিটার পথ ধরে এ হিসাব করা হয়েছে। তবে সবার ক্ষেত্রে জ্বালানি বাবদ খরচ করা টাকার অংক ঠিক ছাপা হয়েছিল।