সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘ফেলানী হত্যা মামলা: নিরপেক্ষ তদন্তের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের’ শিরোনামের খবরটিতে অসাবধানতাবশত কিছুটা ভুল হয়েছে। বলা হয়েছে, সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) দেওয়া রায় বাতিল করে মামলাটি সিবিআই বা নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রকৃতপক্ষে, এটি ছিল আদালতে আবেদনকারীর আরজি। সে অনুযায়ী আদালত ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার, বিএসএফ ও সিবিআইকে নোটিশ পাঠানোর নির্দেশ দেন।
অসাবধানতাবশত ঘটে যাওয়া এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা. স.