সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার প্রথম আলোয় ‘সাকা নিয়ে ভাবনা নেই বিএনপিতে’ শীর্ষক প্রতিবেদনে এবং ১৯ নভেম্বর প্রথম আলোর অনলাইনে প্রকাশিত বিএনপির মুখপাত্র আসাদুজ্জামানের একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে পুনর্বিবেচনার রায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহালের পর গত ১৯ নভেম্বর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান রিপন বলেছিলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর এলাকার মানুষ তাঁকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর “কমিটমেন্ট” ছিল।’ কিন্তু তাঁর এই বক্তব্য ভুলবশত ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সালাউদ্দিন কাদের চৌধুরীর “অবদান” ছিল’ বলে ছাপা হয়। এতে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।