সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘পাকিস্তান সরকারের নিন্দায় সেক্টর কমান্ডারস ফোরাম’ শীর্ষক প্রতিবেদনে ফোরামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সংগঠনের সভাপতি কে এম সফিউল্লাহ পড়ে শোনান বলে ছাপা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মহাসচিব হারুন হাবীব। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। সংবাদ সম্মেলনে কে এম সফিউল্লাহ সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। —বা. স.