সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকা নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ১৩তম বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই ১০০ জনকে নির্বাচন করা হয় নয়টি ক্যাটাগরিতে। এর মধ্যে ‘ডিসিশন-মেকার্স’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ১৩ জন, যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। তালিকায় কারও অবস্থান ক্রমিক সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.