সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ ডিসেম্বর ‘পৌরসভা নির্বাচন: হলফনামা, ৮৯ কোটিপতি প্রার্থী’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে জয়পুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমানের সম্পদের হিসাবে ভুল ছাপা হয়েছে। হলফনামার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থীর কাছে নগদ ১ কোটি এবং তাঁর স্ত্রীর কাছে ১৪ কোটি টাকা আছে। প্রকৃত তথ্য হচ্ছে, প্রার্থীর কাছে আছে নগদ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৯ পয়সা। তাঁর স্ত্রীর কাছে আছে ১৪ লাখ ৬৭ হাজার ৮৯৪ টাকা। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.