সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিবরিয়া হত্যা মামলা, সাক্ষ্য গ্রহণ হয়নি, পরবর্তী তারিখ ২৮ এপ্রিল’ শিরোনামে গত ৮ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত খবরে তথ্যগত একটা ভুল হয়েছে। খবরে বলা হয়েছিল, আগের দিন বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ২৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
প্রকৃতপক্ষে, ওই দিন রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়ে সময়ের আবেদন করেছিল। আদালত সে আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স.