সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ এপ্রিল বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘গভর্নর নিয়োগের নীতিমালা নেই, সরকারের পছন্দই সব’ শীর্ষক প্রতিবেদনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের উদ্ধৃতিতে একটি শব্দ ভুল ছাপা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের যোগ্যতার মধ্যে অর্থশাস্ত্রের জ্ঞান, ব্যাংকিং অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কথা বলেছিলেন সাবেক উপদেষ্টা। কিন্তু অর্থশাস্ত্রের বদলে ছাপা হয়েছে অস্ত্রশাস্ত্র। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.