সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুদ্র গ্রিডে সৌরবিদ্যুৎ’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে গ্রাহকপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা লেখা হয়েছে। প্রকৃতপক্ষে এটা হবে ৩০ টাকা। প্রতিটি ক্ষুদ্র গ্রিড বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দামই ৩০ টাকা ইউনিট হিসাবে বিক্রি করা হয় বলে কয়েকজন উদ্যোক্তা জানিয়েছেন।
তবে সব ক্ষুদ্র গ্রিড কেন্দ্রের বিদ্যুৎ গ্রাহকদের লাইন চার্জ (বিদ্যুতের সরবরাহ লাইনের জন্য প্রতি মাসে আলাদা টাকা) দিতে হয় না। যেমন নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী কেন্দ্রের গ্রাহকদের কোনো লাইন চার্জ নেই। আবার ভোলার মনপুরা কেন্দ্রে প্রতি মাসে ৭০ টাকা করে লাইন চার্জ নেওয়া হয়।