সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর তৃতীয় পাতায় গতকাল রোববার প্রকাশিত একটি ছবির বর্ণনায় (ক্যাপশন) তথ্যগত ভুল ছিল। গুলশানের হলি আর্টিজান বেকারির ছাদের ওই ছবিতে ‘এক বিদেশিকে সামনে রেখে দুই সন্ত্রাসী জঙ্গিকে দেখা যায়’ ছাপা হয়েছিল। বস্তুত ছবিতে ঘাড় নিচু করে থাকা এবং মাথায় চুল না থাকা (সামনে) দুজনই বাংলাদেশি জিম্মি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।