সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোতে ‘শিক্ষার্থী হারাচ্ছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট’ শীর্ষক প্রতিবেদনে প্রতিষ্ঠানটিতে একটি ছাত্রীনিবাস করার জন্য দুই একর জায়গা নির্ধারিত আছে বলে ভুলবশত উল্লেখ করা হয়েছে। প্রকৃত তথ্য হলো, ইনস্টিটিউটের দুই একর জায়গার মধ্যে একটি ছাত্রীনিবাস করার জন্য জায়গা নির্ধারিত আছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বা. স.