সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত শুক্রবার ডিএনসিসির পাঠানো সংশোধনীতে বলা হয়, গত মঙ্গলবার ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে নির্মাণবর্জ্য ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে রাজধানীর গুলশান এলাকায় তিনটি ভবন নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা করে। প্রতিষ্ঠান তিনটির নাম উল্লেখের সময় ‘বে কনস্ট্রাকশন’-এর নাম উল্লেখ করা হয়, যা সঠিক নয়। প্রকৃতপক্ষে ‘বে গ্রুপ (ট্যানারি)’-এর স্বত্বাধিকারীর বাসভবনের সামনে নির্মাণ বর্জ্য রাখায় ওই ভবনের মালিককে জরিমানা করা হয়। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। বিজ্ঞপ্তি