সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির আহ্বান’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি পরিবেশন করে বার্তা সংস্থা বাসস। ওই প্রতিবেদনটির শেষ বাক্যে ছিল, ‘এর আগে রাষ্ট্রপতি রাজশাহী ক্যান্টনমেন্টে আর্টিলারি বাহিনীর বিশেষ দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন’। বাসস গতকাল সংশোধনী দিয়ে জানিয়েছে, আর্টিলারি নয়, তা হবে ইনফ্যান্ট্রি।