সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩১ আগস্ট প্রথম আলোয় ‘কৃষক সংগ্রাম সমিতির উত্থান ঠেকাতে সংঘর্ষ ও বাধা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ইয়ং স্টার নামের সামাজিক সংগঠনের সঙ্গে কৃষক সংগ্রাম সমিতির সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে সাহেবের বাজার সমাজকল্যাণ সংস্থা নামের অপর একটি সংগঠনের সঙ্গে কৃষক সংগ্রাম সমিতির ওই সংঘর্ষ হয়। এতে ইয়ং স্টারের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাসুকুর রহমান নিহত হন। ২০০৮ সালে গঠিত ইয়ং স্টার সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এটির সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনও নিয়েছে। সংঘর্ষের ঘটনায় এই সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। বি. স.