সংশোধনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ শহরাঞ্চলে উপজেলা থেকে প্রধান শিক্ষক বদলিনীতি সংশোধন করা ও বদলি বন্ধ করা, জরুরি ভিত্তিতে জ্যেষ্ঠ শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব ও দ্রুত পদোন্নতি দেওয়াসহ বেশ কিছু দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তোলা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, সাত বছর ধরে প্রধান শিক্ষকদের পদোন্নতি বন্ধ। অনেককেই পদোন্নতিবিহীন অবসরে যেতে হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য তসলীমা আক্তার জাহান প্রমুখ।