সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য ক্যাডারের একটি পদে প্রাণিবিদ্যা বিষয় সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। অনুষদের বিভিন্ন বর্ষের চার শতাধিক শিক্ষার্থী গতকাল বুধবার বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমবেত হয়ে প্রাণিবিদ্যা বাদ দিয়ে শিগগির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। ১৩ মার্চের মধ্যে দাবি না মানলে মৎস্য ভবন ঘেরাওসহ আন্দোলনের ঘোষণা দেন তাঁরা। গত ২৯ ফেব্রুয়ারি কারিগরি মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪টি শূন্য পদের বিপরীতে আবেদন চেয়ে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। পদটিতে প্রথমবারের মতো মৎস্য গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।