সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গত ২৭ জুলাই ‘শাহেদ কায়েসের ওপর হামলাকারীদের শাস্তি দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ২৬ জুলাই সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তাদের উদ্ধৃতি দিয়ে বালুমহালের ইজারাদার সেলিনা ইসলাম গংয়ের গ্রেপ্তারের দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে সেলিনা ইসলামের আইনজীবী মো. মাহবুবুর রহমান এক আইনগত বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, তাঁর মক্কেল কোনো বালুমহালের ইজারাদার নন। ২১ জুলাই কুমিল্লা জেলা প্রশাসন থেকে মেঘনার বালুমহাল মেসার্স জালাল এন্টারপ্রাইজের অনুকূলে ইজারা দেওয়া হয়।