সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘ঈদে মৌসুমি নেতারাও সরব’ শীর্ষক প্রতিবেদনের কয়েকটি অংশে মুদ্রণ বিভ্রাট ঘটেছে। প্রকৃতপক্ষে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ও জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা এবং বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামকে গত সাড়ে চার বছরে এলাকায় দেখা যায়নি।

এ ছাড়া বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আকরাম হোসেনকে গত নির্বাচনের পর এলাকায় তেমন দেখা যায়নি। ওই আসনে গত নির্বাচনে মহাজোটের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গতবারের মহাজোট প্রার্থী ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এবারও মনোনয়ন পেতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মুদ্রণজনিত এই বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।