সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় অধিকার-এর সম্পাদক আদিলুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সভার আয়োজক সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে কর্মসূচিটি ছিল নাগরিক অধিকার রক্ষা কমিটির। সংগঠনটির পাঠানো চিঠিতে প্যাড ব্যবহার না করায় এবং বিজ্ঞপ্তির নিচে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের নাম ও পদবি উল্লেখ থাকায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা দুঃখিত।