সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার প্রথম আলোয় ‘শূন্য থেকে কোটিপতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশে ‘ফিরোজ মেটাল ওয়ার্কস’কে রুগ্ণ ও দেউলিয়া হয়ে যাওয়া শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি রুগ্ণ ও দেউলিয়া ছিল না। চালু অবস্থায় তা বিক্রি হয়েছিল। প্রতিবেদনটিতে তথ্যগত বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বার্তা সম্পাদক।