সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘চট্টগ্রামের মেয়র ভারত থেকে ফ্যাক্স পাঠিয়ে বরখাস্ত করলেন সিইওকে’ শীর্ষক প্রকাশিত সংবাদে কিছু তথ্যগত ভুল ছিল। মেয়র গত সোমবার ভারতের দিল্লিতে চিকিত্সাধীন থাকাকালে ফ্যাক্সবার্তা পাঠিয়ে তাঁর চট্টগ্রাম আসা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সব প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্দেশনা পাঠান। ভুলে এখানে বরখাস্ত করা হয়েছে বলে লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। বার্তা সম্পাদক