সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলদস্যুদের কাছে একে-৪৭, দমনে হিমশিম কোস্টগার্ড’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে গত ২২ জানুয়ারি জলদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের কথা বলা হয়েছে। আসলে ওই বন্দুকযুদ্ধ হয়েছে গত ২৪ জানুয়ারি। প্রতিবেদনে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তার নাম ছাপা হয়েছে সাইদুর রহমান। প্রকৃতপক্ষে তাঁর নাম সাইদুল ইসলাম।প্রতিবেদনে লে. কমান্ডার সাইদুল ইসলামকে উদ্ধৃত করে ছাপা বক্তব্যের বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। বিডিআরের পলাতক সদস্যদের কেউ কেউ জলদস্যু বাহিনীতে যোগ দিয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে যে মতামত প্রকাশ করা হয়েছে, তা তাঁর বক্তব্য নয়। ভুল করে তা তাঁর বক্তব্যের সঙ্গে যুক্ত হয়েছে। অনিচ্ছাকৃত এ ত্রুটির জন্য আমরা দুঃখিত।