সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘বিডিফুডের হেরোইন পাচার মামলা তিন বছর পর সক্রিয়’ শীর্ষক প্রতিবেদনে বিডিফুডের কর্মচারী নাজমুল হায়দার বুলবুলকে জামিনপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছিল। প্রকৃত তথ্য হলো, হেরোইন পাচারসংক্রান্ত দুটি মামলার মধ্যে সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় তিনি জামিনে থাকলেও মতিঝিল থানায় করা মামলায় তাঁর জামিন হয়নি। তিনি এখনো কারাগারে আছেন।