সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা নন। বিএনপির কোনো কমিটি ও উপদেষ্টা পরিষদেও তিনি নেই। আমার দেশ পত্রিকার উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদের পাঠানো এক প্রতিবাদপত্রে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মহাসমাবেশের খবরে মাহমুদুর রহমানকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি তা নন। বিজ্ঞপ্তি।