সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যবসা ও রাজনীতির আঁতাত ভাঙতে হবে’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত প্রধান সংবাদে বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর নামে ছাপা হওয়া বক্তব্য ছিল আরেকজন বক্তার।গোলটেবিল বৈঠকে ইনাম আহমেদ চৌধুরী সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমানে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়েছে এবং এটি জাতীয় একটি স্বভাবে পরিণত হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত ছাড়া সেটি দূর করা সম্ভব নয়। এ ছাড়া প্রশাসনে রাজনৈতিকীকরণ ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, দুর্নীতি রোধে দুদক কিছু কার্যকর ব্যবস্থা নিলেও প্রতিকূল অবস্থার জন্য তা পারছে না। তবে সাধুবাদের বিষয়, তারা এ ব্যাপারে সোচ্চার আছে।