সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘৮২৪ আসামির “বিচার আদালত” পিলখানার দরবার হলে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হককে উদ্ধৃত করে বলা হয়েছে, নিরাপত্তার কারণেই পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া দরবার হলে আদালত গঠনের জন্য স্থাপনা, কাঠগড়াসহ সব ধরনের সুবিধাদি রয়েছে। প্রকৃতপক্ষে উপমহাপরিচালক এ রকম কথা বলেননি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।