সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘হাঁচি দিলেও আদালত অবমাননা হলে দেশ চলবে না’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের একটি মন্তব্য ঠিকভাবে উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে আতাউস সামাদ বলেন, ‘আসলে অ্যাটর্নি জেনারেলকে আমি “মিথ্যাবাদী” বলি নাই। আমি বলেছি, আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নোমান তাঁর যে প্রতিবেদনের জন্য আদালত অবমাননার দায়ে কারাদণ্ড ভোগ করলেন, তাতে মীর নাছিরউদ্দিন (বিএনপি নেতা) সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে চেম্বার জজের কাছে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণ সহকারে বর্ণিত আছে। এতৎসত্ত্বেও মাননীয় চেম্বার জজ বা সুপ্রিম কোর্টের তরফ থেকে ওই মিথ্যা তথ্য প্রদানকারীকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য শাস্তি দেওয়া হয় নাই।’ তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলকে ব্যক্তিগতভাবে উল্লেখ করে তিনি কিছু বলেননি।