সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘সংসদীয় কমিটির সুপারিশ, সাহায্য পেতে বিলম্ব হলে দেশীয় অর্থে পদ্মা সেতু’ শীর্ষক সংবাদে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী শামসুল আলমের দুর্নীতি তদন্ত করা হবে বলে ছাপা হয়েছিল। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের ব্রিফিংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়। পরে জানা যায়, বৈঠকে প্রধান প্রকৌশলী নয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে।