সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ২৮ নভেম্বর প্রথম আলোতে ‘ডা. মিলনের হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি’ শীর্ষক প্রতিবেদনে শারফুদ্দীন আহমেদকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বলা হয়েছে। প্রকৃত পক্ষে তিনি বিএমএর মহাসচিব। শেষ অনুচ্ছেদে বলা হয়েছে, বিএনপিসমর্থিত চিকিৎসকদের সংগঠন বিএমএ আরও কয়েকটি সংগঠনের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। প্রকৃত পক্ষে বিএনপিসমর্থিত চিকিৎসকদের সংগঠনের নাম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।