সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার দৈনিক প্রথম আলোয় ‘ডিগ্রি থাকলেও চিকিৎসকেরা আইনত বিশেষজ্ঞ নন!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইনে বিশেষজ্ঞ ডিগ্রির (এফসিপিএস, এমএস, এমডি প্রভৃতি) কোনো স্বীকৃতি নেই। কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, বিএমডিসি আইন অনুযায়ী এসব ডিগ্রির স্বীকৃতি আছে।প্রতিবেদনের শেষ অনুচ্ছেদে বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়াকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘...তাই অফিসিয়ালি দেশে কোনো বিশেষজ্ঞ নেই...’। জনাব বসুনিয়াকে এখানে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে আমরা দুঃখিত।