সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১২ ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘এখনও তারা দ্বিতীয় শ্রেণীর’ প্রতিবেদনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার জায়গায় ‘জেলা’ মহিলা বিষয়ক কর্মকর্তার পদটিকে দ্বিতীয় শ্রেণীর বলা হয়েছে। আসলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি প্রথম শ্রেণীর। জেলার অধীনে প্রোগ্রাম অফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীর। ১৯৮৬ সাল থেকেই এ পদগুলো রাজস্ব খাতভুক্ত। প্রতিবেদনে এ পদগুলো গত জুনে রাজস্ব খাতে স্থায়ী হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: নবম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদনের ১৯৬ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ‘জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদমর্যাদা বৃদ্ধির বিষয়ে ইতোপূর্বে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব উত্থাপন করা হয়। পদসমূহ অস্থায়ী হওয়ায় বিষয়টি বিবেচিত হয়নি। সম্প্রতি পদসমূহ ০১/০৬/২০১০ তারিখ থেকে রাজস্বখাতে স্থায়ী করা হয়েছে...’। প্রথম আলোর প্রতিবেদনে সংসদীয় কমিটির ওই প্রতিবেদনের কথাই উল্লেখ করা হয়েছে। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য আমরা দু:খিত।