সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ৪-এর পাতায় ২১ ডিসেম্বর ‘চাহিদার অর্ধেকও বরাদ্দ নেই দিনাজপুরে, বোরো মৌসুমে সার-সংকটের আশঙ্কা’ শীর্ষক প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি সুজা-উর-রব। তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্যটি যথাযথভাবে আসেনি। তিনি বলেছিলেন, বিসিআইসির ডিলাররা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। চিটাগাং, ঘোড়াশাল, আশুগঞ্জ বা যমুনা সার কারখানা এলাকার ডিলাররা সরকার-নির্ধারিত মূল্যে সার উত্তোলন করেন। দিনাজপুরের ডিলাররাও কারখানা থেকে একই দামে সার কেনেন। কিন্তু দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বাফার গুদাম থেকে সার তুলতে প্রতি টন সারে ডিলারদের অতিরিক্ত ৭০০ টাকা বেশি দিতে হয়। এতে কারখানা এলাকার ডিলাররা যে মুনাফা করেন, উত্তরাঞ্চলের ডিলাররা তা থেকে বঞ্চিত হন।—বি.স.