সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ৪ জানুয়ারি ‘নেতা হয়েছেন স্বপন, শূন্য থেকে কোটিপতি তাঁর স্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশে আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলা হয়েছে। আসলে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া আবু সাঈদ আল মাহমুদ স্বপনের স্ত্রী মেহবুবা আলম সাড়ে আট একর জমির মালিক হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সাঈদ আল মাহমুদ জানিয়েছেন, আট একর নয়, তাঁর স্ত্রী আসলে ৮৩ শতক অকৃষিজমির মালিক হয়েছেন, যা এক একরের চেয়েও কম। আর এই জমিতেই তাঁরা বাড়ি করেছেন। —বি.স.