সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘ম্যাজিস্ট্রেট লাঞ্ছনায় সাংসদ বদির বিরুদ্ধে মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদে আদালতের ম্যাজিস্ট্রেটের নাম ভুল করে মো. সাইদুল করিম ছাপা হয়েছে। তাঁর নাম মো. সাহেদুল করিম। একই সংবাদে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আদালত টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে, ওসিকে আগামী ২০ জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।