সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘বিধি ভেঙে শেয়ার ব্যবসায় সরকারি কর্মকর্তা-কর্মচারী’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদের উল্লেখ করা বক্তব্যে তাঁর মত সঠিকভাবে প্রকাশ পায়নি। প্রতিবেদনে বলা হয়, ‘সরকারি চাকরিজীবীরা আচরণবিধি লঙ্ঘন করে শেয়ার ব্যবসায় অংশ নিয়েছেন।’ প্রকৃতপক্ষে সংস্থাপনসচিব বলতে চেয়েছেন, ‘যদি কোনো সরকারি চাকরিজীবী আচরণবিধি লঙ্ঘন করে ফাটকা কারবার এবং বিনিয়োগ করেন, মন্ত্রণালয় যদি তার প্রমাণ পায়, তবে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’