সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার প্রথম আলোর ৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘প্রকৌশল খাতে সরকারি সহায়তা বাড়াতে হবে’ শীর্ষক সংবাদে জামিলুর রেজা চৌধুরীকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বুয়েটের সাবেক অধ্যাপক। এ ছাড়া গতকাল ৩ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘শিক্ষানীতি বাস্তবায়নে আইন করা হবে’ শীর্ষক সংবাদের একাংশে কাজী সালেহ আহমেদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।