সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ‘চট্টগ্রামে খাস্তগীরের ৮০ কৃতী ছাত্রীকে বৃত্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কিছু তথ্যগত ভুল রয়েছে। প্রতিবেদনে বৃত্তি দেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে অনুষ্ঠানে ডা. খাস্তগীর উচ্চবালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, ২০০৯ সালে প্রাথমিক এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ভবিষ্যৎ ছাত্রীবৃত্তির তহবিলের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. গৌতম খাস্তগীর ১০ লাখ টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে তুলে দেন। বা. স.