সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার প্রথম আলোতে ‘ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাড়ি নির্মাণ’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু প্রতিবেদনের সঙ্গে ভুলবশত আগের একটি ছবি ছাপা হয়। এতে স্বাভাবিকভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও ওই কাটা পাহাড়ে এখন কয়েক হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। তবে প্রতিবেদনটিতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় পাহাড়কাটা ও রোহিঙ্গা বসতি স্থাপনের যে তথ্য ছিল, তা আজকের এই দুটি ছবিতে স্পষ্ট হবে। প্রথম আলো।