সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার ২৪ পৃষ্ঠায় প্রকাশিত ‘অতিথিরা স্থায়ী, কালুহাটি এখন পাখির গ্রাম’ শীর্ষক প্রতিবেদনে এই গ্রামে আশ্রয় নেওয়া শামুকখোল পাখিগুলোকে ‘অতিথি পাখি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, শামুকখোল পরিযায়ী পাখি নয়। যেসব পাখি এখানে বাসা বেঁধে ডিম, বাচ্চা ফোটায়, তাদের আবাসিক পাখি হিসেবে গণ্য করা হয়। শামুকখোল আমাদের আবাসিক পাখি। তবে এদের নিরাপদ আবাসস্থলের সংকটে রয়েছে। এ কারণে আমাদের দেশে এদের সচরাচর এভাবে ব্যাপক সংখ্যায় একত্রে বাস করতে দেখা যায় না। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। বি.স.।