সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ৯-এর পাতায় প্রকাশিত ‘রানা প্লাজায় ধস, ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারের পাশে এয়ারটেল’ শীর্ষক প্রতিবেদনে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাজনিশ কওলের পদবি ভুলবশত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাপা হয়েছে। এ ছাড়া প্রধান বিক্রয় কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে গোলাম তওহীদ। প্রকৃতপক্ষে তাঁর নাম এ এম এম গোলাম তওহীদ। এ ছাড়া কেব্ল এয়ারটেল কর্মীদের বেতন থেকে নয়, এই উদ্যোগের সম্পূর্ণ তহবিল সংগৃহীত হয়েছে এয়ারটেল কর্মকর্তাদের ও প্রাতিষ্ঠানিক অনুদানে।